শিক্ষা

২৪ মে বিশ্ববিদ্যালয় না খুললে ফের আন্দোলনের হুমকি

নিজস্ব প্রতিনিধি: করোনার পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এ সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয়ে খুলে দেওয়া দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। না হয় ফের আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যাদের বৈঠকে অনলাইনে সিদ্ধান্ত নেওয়ার পর ‘অবিলম্বে সব বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে’নামে একটি ফেসবুক গ্রুপ খুলে এ দাবি জানিয়েছে তারা।

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এ গ্রুপে ‍যুক্ত হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয় ও হল খোলার দাবিতে অনলাইনে একত্র হচ্ছেন। সেই গ্রুপ থেকে অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। তারা আগামী ২৪ মে থেকেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। একাধিক শিক্ষার্থী শিক্ষামন্ত্রী বরাবর এ আবেদন তাদের গ্রুপে আপলোড করেছেন।

শিক্ষার্থীরা তাদের আবেদনে বলেন, ‘অনলাইনে পরীক্ষা কার্যক্রম চালানোর মতো কোনো বাস্তবতা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর নেই। আমাদের দেশের নেটওয়ার্কব্যবস্থা খুবই দুর্বল, যা দিয়ে পরীক্ষা গ্রহণ করা সম্পূর্ণই অসম্ভব। তা ছাড়া শিক্ষার্থীদের বড় একটা অংশকে অনলাইন কার্যক্রমের আওতায় নিয়ে আসা সম্ভব নয়। আবার শিক্ষকরাও অনলাইনের সব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দক্ষ নন।’

শিক্ষার্থীরা বলছেন, মূলত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতেই অনলাইন পরীক্ষার নতুন এ পদ্ধতি চাপিয়ে দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের কাছে উপযুক্ত ডিভাইসের অভাব আছে, ইন্টারনেট খরচ বহন করার সক্ষমতাও সবার নেই। যেখানে অনলাইন ক্লাসগুলোয় শিক্ষার্থীদের একটি বড় অংশ অনুপস্থিত থেকে যায়, সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক বলে মনে করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আবেদনে আরও বলা হয়, ‘পরিস্থিতি বিবেচনায় আমরা আমাদের দাবির কথা সরকারের কাছে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরার জন্য ভার্চুয়াল প্রতিবাদ চালু রাখব। যদি মে মাসের মধ্যে হল-ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা না হয়, তাহলে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে সরাসরি মাঠে আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ফরহাদুল হক স্বাধীন বলেন, গত ১৪ মাসে একদিন অনলাইনে ক্লাস পর্যন্ত নিতে পারেনি, সেখানে অনলাইনে পরীক্ষা কীভাবে নেবে? গ্রামে একটি সাধারণ ভিডিও দেখতে গেলে বাফারিং (ইন্টারেটের গতি কম হওয়ার কারণে গতি কম পাওয়া) হয়, সেখানে অনলেইনে পরীক্ষা কীভাবে সম্ভব?

শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী শামীম হোসাইন বলেন, জীবন থেকে দেড়টি বছর হারিয়ে গেছে। আর কোনো অবস্থায় অপেক্ষায় করতে চায় না। স্বাস্থ্যবিধি মেনে আমরা হলে উঠে এবং ক্লাস-পরীক্ষা দিতে চাই।

বিশ্বের বিভিন্ন দেশে পড়াশুনা থেমে নেই। অনলাইনসহ যে যেভাবে পারছে সেভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে অনলাইনে ক্লাস চালিয়ে যেতে পারলেও পরীক্ষা নেওয়ার মত পরিস্থিতি বা সক্ষমতা নেই। কারণ মফস্বল এলাকায় ইন্টারনেটের গতি খুবই ম্লথ

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা