শিক্ষা

খুলনা বিশ্ববিদ্যলয়ে ২ শিক্ষার্থীর অনশন ভাঙালেন ভিসি

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের মধ্যস্থতায় রাত ৮ টায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান শরবত পান করিয়ে ২ শিক্ষার্থীর অনশন ভঙ্গ করান।এ সময় ভিসি বলেন, আমরা শিক্ষকতা করি। ছাত্রই আমাদের জীবনের অংশ।

ছাত্ররা ‍যদি ভাল না থাকে, শিক্ষার্থীরা ‍যদি ভাল না থাকে তাহলে শিক্ষকতার কোনও সার্থকতা নাই। আমরা শুধু শিক্ষকই নই, মা বাবাও বটে। শিক্ষকরা কখনোই শিক্ষার্থীদের অমঙ্গল চান না।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত ৮ টার দিকে শরবত পান করিয়ে দুই শিক্ষার্থীর ৮ দিনের এ অনশন ভাঙান উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন দফতরের ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষক এবং সহকারী ছাত্র বিষয়ক পরিচালক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য বলেন, শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পেরে আবেদন করেছে, দুঃখ প্রকাশ করেছে। খুব স্বল্প সময়ের মধ্যে শৃঙ্খলা বোর্ডের সভা ডেকে ২ শিক্ষার্থীর আবেদনের বিষয়টি উপস্থাপন এবং সেখানে সর্বোচ্চ সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

গত কয়েকদিন ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২জন শিক্ষার্থী শৃঙ্খলা বোর্ড প্রদত্ত শাস্তি প্রত্যাহারের দাবিতে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা তাদের ভুল অনুধাবন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করে পত্র দেওয়ার পর সংকট নিরসনের পথ সুগম হয়।

এরই পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের মধ্যস্থতায় রাত ৮ টায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান শরবত পান করিয়ে দুই শিক্ষার্থীর অনশন ভঙ্গ করান। গত কয়েক দিনে বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতির অবসানে খুলনাবাসীর অভিভাবক খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক স্ব-উদ্যোগে ক্যাম্পাসে এসে সংকট নিরসনের প্রচেষ্টা চালিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ভালোবাসা ও সহানুভূতি দেখিয়েছেন তার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি কেসিসির ডেপুটি মেয়র মোঃ আলী আকবর টিপু, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দফতর, শিক্ষকবৃন্দ, এ্যালামনাইবৃন্দ, সুশীল সমাজের বিবেকবান মানুষ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীসহ সকলকে সংকটকালে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ভালোবাসা ও সহানুভূতি দেখিয়েছেন তার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে তিনি কেসিসির ডেপুটি মেয়র মোঃ আলী আকবর টিপু, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দফতর, শিক্ষকবৃন্দ, এ্যালামনাইবৃন্দ, সুশীল সমাজের বিবেকবান মানুষ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীসহ সকলকে সংকটকালে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা