শিক্ষা
৬ষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয় ভিত্তিক ক্লাস

সংসদ টিভিতে চালু হলো ‘আমার ঘরে আমার স্কুল’ 

নিজস্ব প্রতিবেদক:

‘আমার ঘরে আমার স্কুল’ নামে সংসদ বাংলাদেশ টেলিভিশনে শ্রেণি ভিত্তিক ক্লাসের কার্যক্রম শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

২৯ মার্চ রবিবার প্রথম দিনে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বিভিন্ন বিষয়ের ৮টি ক্লাস করানো হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এসব ক্লাস। আবার শিক্ষার্থীদের সুবিধার জন্য দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাসগুলো পুনঃপ্রচারিত করা হবে।

করোনা ভাইরাসের কারণে ছুটির সময়ের ঘাটতি পূরণে আগামী ২ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালনা করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাইরে বের না হয়ে শিক্ষার্থীদের ঘরে বসে সংসদ টেলিভিশনের মাধ্যমে প্রচারিত ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাসসমূহ মনোযোগ দিয়ে দেখার ও আত্মস্থ করার মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

২৯ মার্চ রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

আমার ঘরে আমার স্কুল এর ক্লাস রুটিন

‘আমার ঘরে আমার স্কুল’ এ প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার করা হচ্ছে, তার সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য হোম ওয়ার্ক (বাসার কাজ) দেয়া হয়েছে। পরদিন তা টেলিভিশনের পর্দায় সঠিক উত্তরগুলো দেখানো হবে।

সিলেবাস অনুযায়ী দ্বিতীয় দিন আগামীকাল ৩০ মার্চ সোমবার ষষ্ঠ শ্রেণির 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' বিষয়ে শ্রেণি কার্যক্রম চলবে ৯টা ৫ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শ্রেণি কার্যক্রম চলবে ৯টা ২৫ থেকে ৯টা পর্যন্ত।

সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। আর বিজ্ঞান বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে সকাল ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

এদিকে ১০ম শ্রেণির বিভিন্ন বিষয়ের উপর ক্লাস নিতে আগ্রহী ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের দক্ষ শিক্ষকদের নামের তালিকা আগামীকাল ৩০ মার্চের মধ্যে ই-মেইলের মাধ্যমে পাঠানোর নির্দেশনা দিয়েছে মাউশি। সূত্র: বাসস।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা