শিক্ষা
করোনাভাইরাস

ফেসবুকে করোনা নিয়ে ‘উস্কানিমূলক’ পোস্ট দেয়ায় ২ শিক্ষক বরখাস্ত

সান নিউজ ডেস্ক:

করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘উস্কানিমূলক’ বক্তব্য ও ছবি পোস্ট করায় ময়মনসিংহ ও বরিশালের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

গতকাল ২৫ মার্চ বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক আদেশ প্রকাশ করা করে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থা সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। সে অবস্থায় ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বরিশাল সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক তাদের ফেসবুক আইডি থেকে অনভিপ্রেত, উস্কানিমূলক বক্তব্য ও ছবি পোস্ট করেন। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল বিধিমালা) ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী অসদাচরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাদের ২৫শে মার্চ থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।

একই কারণে বরিশাল সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষককেও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, যেহেতু এটি অসদাচরণ হিসেবে গণ্য হচ্ছে তাই আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় কার্যক্রম শুরু করা হবে না। আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা