শিক্ষা

রোববার সংসদ টিভিতে ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের মহামারী ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ‘সংসদ টেলিভিশনে’ ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণী কার্যক্রম প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এটুআইয়ের সহায়তায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আগামী রবিবার (২৯ মার্চ) থেকে এই ক্লাস শুরু হবে। ইতিমধ্যে মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে বিস্তারিত ক্লাস সূচি প্রকাশ করা হয়েছে।

প্রথম পর্যায়ে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। প্রতিদিন প্রতিটি শ্রেণীর ২টি করে ক্লাস সম্প্রচার করা হবে। ক্লাসের ব্যাপ্তি হবে ২০ মিনিট। সকাল ৯টা ৫ মিনিটে ক্লাস শুরু হবে। দুপুর ১২ টায় ক্লাস শেষ হবে।

তবে ষষ্ঠ শ্রেণির ক্লাস ৯টা৫ থেকে ৯টা ৪৫পর্যন্ত, সপ্তম শ্রেণীর ক্লাস ৯টা ৫০ থেকে ১০টা ৩০ পর্যন্ত, অষ্টম শ্রেণির ক্লাস ১০টা ৩৫ থেকে ১১টা ১৫ পর্যন্ত, নবম শ্রেণীর ক্লাস ১১টা ২০ থেকে ১২টা পর্যন্ত চলবে। প্রতিদিন ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্লাসসমূহ পুনঃপ্রচার করা হবে। পরবর্তী ক্লাস রুটিন আগামী ১ এপ্রিল মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মাউশি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক সংবাদমাধ্যমকে জানান, পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে সেই বিষয়ের ওপর বাড়ির কাজ দেবেন। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা আলাদা খাতায় তারিখ অনুযায়ী পরীক্ষা সম্পন্ন করবে। স্কুল খোলার পর স্ব স্ব স্কুলের সংশ্লিষ্ট শিক্ষকের কাছে বাড়ির কাজ জমা দিতে হবে। এই বাড়ির কাজের ওপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ‘ব্যানবেইস’, মোবাইল ফোন কোম্পানি ‘রবি’ এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডিও’তে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের পাঠদান রেকর্ডিং শুরু হয়েছে।

ইতিমধ্যে দুই শতাধিক ক্লাস রেকর্ডিং করা হয়েছে। প্রতিদিনই রাজধানীর অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে ক্লাস রেকর্ডিং চলছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে প্রথম দফায় ৩১ মার্চ এবং দ্বিতীয় দফার ৯ এপ্রিল পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা