শিক্ষা

স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের দেয়া হবে প্রাথমিকের বই

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বন্ধ প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন ক্লাসের বই তুলে দেয়া হবে অভিভাবকদের হাতে। স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে |শ্রেণিভেদে বিদ্যালয়ে উপস্থিত হয়ে এই বই সংগ্রহ করবেন অভিভাবকগণ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, “এ বছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব আয়োজন করা হবে না। বিদ্যালয় থেকে ২০২১ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেয়া হবে। শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে অভিভাবকদের হাতে বই তুলে দেয়া হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারা বিদ্যালয়ে উপস্থিত হলে তাদের সন্তানদের বই সংগ্রহ করবেন।”

তিনি বলেন, যে সকল বিদ্যালয়ে কম শিক্ষার্থী রয়েছে, সেখানে একদিনে সকল শ্রেণির বই বিতরণ করা হবে। বেশি শিক্ষার্থী থাকলে তিন দিন ভাগ করে বিতরণ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে সকল বিদ্যালয়ে বই বিতরণ করতে বলা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে। বই বিতরণের সময় স্ব স্ব স্থানের মাঠ কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা