শিক্ষা

পিছিয়ে যেতে পারে এইচএসসির ফল প্রকাশ!

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিডিউল পাওয়া না পাওয়া ও ফল প্রকাশের চূড়ান্ত অনুমোদনসহ বিভিন্ন কারণে চলতি (ডিসেম্বর) মাসে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নাও হতে পারে। নতুন বছরের (২০২১) জানুয়ারি মাসের শুরুর দিকে এই ফল প্রকাশিত হতে পারে।

এইচএসসি ও সমমান পরীক্ষার গ্রেড মূল্যায়ন কমিটি-সূত্রে জানা গেছে, ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই লক্ষ‌্যে সব প্রস্তুত করা হয়েছে। তবে কোনো কিছুই এখনো চূড়ান্তভাবে অনুমোদন পায়নি। তবে খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদন পায়, তাহলে ৩১ ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, ‘শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করছি । সে লক্ষ‌্যেই সংশ্লিষ্টরা দিন-রাত কাজ করে যাচ্ছেন।

ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন প্রয়োজন হয়। দেখা গেলো আমরা সব প্রস্তুত করে রাখলাম, কিন্তু প্রধানমন্ত্রীর সিডিউল ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারলেন না, তখন হয়তো ফল প্রকাশের কাজ কয়েকদিন পিছিয়ে জানুয়ারিতেও যেতে পারে। তবে, আমরা চলতি মাসেই ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করবো।’

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন ডিসেম্বর মাসে এইচএসসি ও সমমানের রেজাল্ট দেওয়া হবে। এবার এইচএসসি পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের জেএসসি এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের জেএসসিতে প্রাপ্ত গ্রেডের ২৫ শতাংশ এবং এসএসসিতে প্রাপ্ত গ্রেডের ৭৫ শতাংশ নম্বর নিয়ে এইচএসসির ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা