শিক্ষা

জেএসসি ও জেডিসি’র ফলাফল সব সুচকেই ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

অংশগ্রহণ, পাসের হার এবং জিপিএ-৫, সবগুলো সূচকেই জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ১০ লাখ ৪০ হাজার ৭৪২ জন। আর ছাত্রীর সংখ্যা ১২ লাখ ৪৬ হাজার ৫২৯ জন। অর্থাৎ দেশজুড়ে পাসের সংখ্যার ছেলেদের চেয়ে ২ লাখ ৫ হাজার ৮৮৭ জন মেয়ে বেশি পাস করেছে।

পাসের শতকরা হারে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ০৩, যা গত বছর ছিল ৮৫ দশমিক ১২। মেয়েদের পাসের হার ৮৮ দশমিক ৬৪, যা গত বছর ছিল ৮৬ দশমিক ৪৩। জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যায়ও এগিয়ে আছে মেয়েরাই। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৫৪৬ জন ছেলে। আর মেয়েদের মধ্যে জিপিএ পেয়েছে ৪৫ হাজার ৮৮৩ জন। অর্থাৎ ছেলেদের তুলনায় ১৩ হাজার ৩৩৭ জন বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন । ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা