শিক্ষা
জাতীয় পতাকা অবমাননা

বেরোবি ভিসির নামে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বেরোবি : বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃত করে অবমাননা করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ একাধিক শিক্ষক নেতার বিরুদ্ধে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এবং শাখা ছাত্রলীগের সাবেক এক নেতা রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় এ অভিযোগ দায়ের করেন।

সম্প্রতি জাতীয় পতাকা অবমাননার বেশ কয়েকটি ছবি ভাইরাল হওয়ার পর দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। জাতীয় পতাকার ডিজাইন অনুযায়ী সবুজের মধ্যে লাল বৃত্ত থাকার কথা থাকলেও তাদের পতাকার মাঝে ছিলো চারকোণা আকৃতির লাল বর্গাকার।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহামুদুল হক এবং বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমানের করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কিছু শিক্ষক নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে জাতীয় পতাকা বিকৃত ও উপস্থাপন করে অবমাননা করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নির্দেশে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দায়সারাভাবে আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে ওই পতাকা উপস্থাপন করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন এবং এমনকি জাতীয় পতাকা তারা মেঝেতে ও পায়ের নিচে স্পর্শ করেছে যা জাতীয় পতাকা বিধি অনুযায়ী অপরাধ।

দুই শিক্ষকের করা অভিযোগপত্রে উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, অর্থ ও হিসাব দফতরের পরিচালক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়াও এজাহারে সহকারী প্রক্টর ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদুল হাসান, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. রহমতউল্লাহর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেয়ার জোর দাবি জানানো হয়।

এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আরিফুল ইসলাম ৯ জনকে আসামি করে তাজহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।

বিজয় দিবসে নিজেদের মতো করে তৈরি করা জাতীয় পতাকা নিয়ে ক্যাম্পাসে তোলা ছবি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক। এই শিক্ষকদের এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যেহেতু ফেসবুকে ছবি পোস্ট করা হয়েছে তাই বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা