শিক্ষা

মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম বাদ দেয়ার খবর গুজব

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশের মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার খবরকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কেউ মাধ্যমিক শিক্ষাব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হবে বলে কোনও মন্তব্য করেননি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি জাতীয় দৈনিক পত্রিকায় ২৯ নভেম্বর ‘শিক্ষামন্ত্রীর বক্তব্য দেশের মুসলিম জাতিসত্তার জন্য অশনি সংকেত’ শিরোনামে প্রকাশিত সংবাদে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সম্মেলনে ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈশা শাহেদী শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে দাবি করেছেন মাধ্যমিক শিক্ষাব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেয়া হবে, যা ভিত্তিহীন ও গুজব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ কখনই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হবে মর্মে মন্তব্য করেননি।

এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা