শিক্ষা

৫ দিনে ১৫০ কিমি হাঁটলেন ৪ ছাত্রী

নিজস্ব প্রতিনিধি গোপালগঞ্জ : দীর্ঘ ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসে থামলেন চার ছাত্রী। তারা বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের থার্টিন্থ হুসার্স মুক্ত রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-রোভার স্কাউটস।

রোভার প্রোগ্রাম অনুযায়ী ‘পরিভ্রমণকারী ব্যাজ’ অর্জনের জন্য এই পথ অতিক্রম করেন তারা। পরিভ্রমণকারীরা হলেন, জাকিয়া ইলানুর, সাদিয়া আফরিন মীম, নাবিলা নাজ আমিন এবং মুবতাসিম ইসলাম নির্জন। তারা ঢাকার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

এই চার ছাত্রী জানান, গত ১৬ নভেম্বর ঢাকার গুলিস্তান জিরোপয়েন্ট থেকে পরিভ্রমণ শুরু করে। সেখানে থেকে তারা গত ৫ দিনে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণের সময় বিভিন্ন জেলা অতিক্রম করেন। তারা শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। সেখানে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

ঢাকা থেকে রওনা হয়ে প্রথম দিন মুন্সিগঞ্জের লৌহজংয়ে অবস্থান করেন তারা। পরের দিন ১৭ নভেম্বর লৌহজং থেকে রওনা হয়ে ফরিদপুরের ভাংগায় পৌঁছান। তৃতীয় দিন ১৮ নভেম্বর ভাংগা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৌঁছান। সেখানে রাত্রিযাপন করে চতুর্থ দিন ১৯ নভেম্বর মুকসুদপুর থেকে রওনা হয়ে গোপালগঞ্জ জেলা শহরে পৌঁছান। শেষ দিনে জেলা শহর থেকে টুঙ্গিপাড়া উপজেলায় আসেন তারা।

ওই ছাত্রীরা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দীর্ঘ ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করতে পারায় ভালো লাগছে। আগামীতেও এমন পথ পরিক্রমায় অংশ নিতে চান।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা