শিক্ষা

খুবি সাংবাদিক সমিতির যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) গঠনতন্ত্রের ১৫ ধারা অনুযায়ী শুক্রবার অধিকাংশ সাধারণ সদস্যদের সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট খুবিসাসের কার্যনির্বাহী পরিষদের (২০২০-২০২১) প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তেহসিন আশরাফ প্রত্যয় সভাপতি এবং সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর হাসিবকে সাধারণ সম্পাদকের করা হয়।

খুবিসাসের গঠনতন্ত্রের ১৫ ধারা অনুযায়ী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর এর চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতে ও সংখ্যাগরিষ্ঠ সাধারণ সদস্যদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাওন শেখ শুভ (দৈনিক মানবজমিন), যুগ্ম সাধারাণ সম্পাদক মো. রাকিবুর রহমান তামিম (বাংলা ট্রিবিউন), সাংগঠনিক সম্পাদক মো. শফিক ইসলাম (আমার সংবাদ), সহ সাংগঠনিক সম্পাদক মো. শিহাব উদ্দিন (ক্যাম্পাস লাইভ ২৪), দপ্তর সম্পাদক জি. এম জাহাঙ্গীর আলম (চ্যানেল আই অনলাইন), প্রচার সম্পাদক মেহেদী হাসান বাপ্পী (খুলনা গেজেট), অর্থ সম্পাদক অনিরুদ্ধ বিশ্বাস (প্রতিদিনের সংবাদ), ক্রীড়া সম্পাদক মো. আল আসিফ অনিক (রাইজিং বিডি)।

কমিটির কার্যকরী সদস্য আলিফা ইয়াসমিন (ডেইলি বাংলাদেশ বার্তা), শরিফুল ইসলাম (দেশ রূপান্তর), মো. রুবায়েত হোসেন (সারাবাংলা), মশিউর রহমান (দৈনিক বাংলাদেশের আলো), রেজওয়ান আহমেদ (ঢাকা টাইমস)।

এ ছাড়া উপদেষ্টা হিসেবে আরও আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রসায়ন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (সাময়িক দায়িত্ব) মামুন অর রশিদ, ও গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রভাষক মো: শরিফুল ইসলাম।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরের প্রাথমিক অনুমোদন অনুযায়ী ২৫ ফেব্রুয়ারী, ২০২০ তারিখে সমিতি আত্মপ্রকাশ করে।

সান নিউজ/খায়রুল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা