শিক্ষা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

চট্টগ্রাম প্রতিনিধি

বন্যাকবলিত এলাকাগুলোতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা নেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বন্যাকবলিত এলাকার পরীক্ষা পুনর্নির্ধারণের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ চলাকালে শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা কাউকে শিক্ষা বোর্ড ভবনে প্রবেশ করতে দেননি। তাদের অবস্থানের কারণে দুই নম্বর গেট থেকে মুরাদপুর সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকাসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলের অনেক পরীক্ষার্থী জলাবদ্ধতা ও দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। পরীক্ষা পেছানোর দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা বিবেচনায় নেয়নি। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত ছিল অমানবিক। বন্যাকবলিত এলাকার পরীক্ষাগুলো দ্রুত পুনর্নির্ধারণ এবং এ সিদ্ধান্তের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, শিক্ষা বোর্ডের সামনে পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা