শিক্ষা

প্রাথমিক শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন: এবার সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন, কমবে ‘সিন্ডিকেট’ প্রভাব

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক বদলির আবেদন ও অনুমোদনের দায়িত্ব স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিচালিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, আগে কেন্দ্রীয়ভাবে বদলি প্রক্রিয়া সম্পন্ন হলেও এতে অনিয়ম ও সিন্ডিকেট গঠনের অভিযোগ ছিল। সেই সমস্যা দূর করতে নতুনভাবে বিকেন্দ্রীকৃত পদ্ধতি চালু করা হচ্ছে।

তিনি রোববার রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত একটি কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে বলেন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। শিক্ষকরা তাদের বদলির আবেদন এসব কমিটির কাছে জমা দেবেন এবং কমিটিগুলো প্রতি মাসে একবার বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে।

নতুন কাঠামো অনুযায়ী উপজেলা পর্যায়ের কমিটিতে ইউএনওসহ সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা থাকবেন। একইভাবে জেলা ও বিভাগীয় পর্যায়েও প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি কাজ করবে। এসব কমিটি আবেদন যাচাই-বাছাই করে বদলি অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নেবে।

প্রতিমন্ত্রী আরও জানান, অতীতে বদলি প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্র গড়ে উঠেছিল, যা দুর্নীতির সুযোগ তৈরি করেছিল। নতুন ব্যবস্থার মাধ্যমে সেই অনিয়ম বন্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তিনি বলেন, “এখন থেকে প্রতিটি আবেদন স্থানীয়ভাবে মূল্যায়ন করা হবে। এতে স্বচ্ছতা বাড়বে এবং শিক্ষকরা সহজে তাদের প্রয়োজন অনুযায়ী বদলির সুযোগ পাবেন।”

কর্মশালায় শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রশাসনের কর্মকর্তা ও ইউনিসেফ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন আলোচনা হয়।

এর আগে বদলি প্রক্রিয়া কেন্দ্রীয় পর্যায়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হতো। শিক্ষকরা অনলাইনে আবেদন করতেন এবং ধাপে ধাপে উপজেলা, জেলা ও অধিদপ্তরের অনুমোদনের মাধ্যমে বদলি চূড়ান্ত হতো।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ এবং স্থানীয় চাহিদাভিত্তিক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা