ছবি: সান নিউজ
শিক্ষা
২০ নম্বরের পরীক্ষায় ৩০০ টাকা আদায়

মুন্সীগঞ্জ মহিলা কলেজে ক্লাস টেস্টের নামে অর্থ বাণিজ্য!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ শহরে অবস্থিত সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ক্লাস টেস্টের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ২০ নম্বরের ক্লাস টেস্ট পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৩০০ টাকা করে আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় দেড় লাখ টাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।

জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে ৪৯৩ জন শিক্ষার্থী। সকল শিক্ষার্থী ৩৫ মিনিটের পরীক্ষার জন্য গত বছরের ১৫ অক্টোবর মাসে সমুদয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লা ও ক্লাস টেস্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মৌসুমী জাহানের স্বাক্ষরিত একটি রুটিন প্রকাশ করা হয়। যা গত বছরের ২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ভর্তির সময়েই তারা অভ্যন্তরীণ পরীক্ষার (অর্ধ-বার্ষিক ও বার্ষিক) ফি ৭০০ টাকা করে দিয়েছেন। নিয়মিত পাঠদানের অংশ হিসেবে ক্লাস টেস্টের জন্য আলাদা করে কোনো ফি আদায়ের নিয়ম না থাকলেও কলেজ কর্তৃপক্ষ জোরপূর্বক এই অর্থ আদায় করছে। টাকা না দিলে পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, ক্লাস টেস্ট নামে ২০ নম্বরের জন্য ৩০০ টাকা আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে। কোনো টাকার রশিদ দেওয়া হয়নি। হাতে একটি পরীক্ষা দেওয়ার জন্য টোকেন দেওয়া হয়েছে। এই টোকেন দিয়েই তারা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

তারা আরও জানান, পড়াশোনার পাশাপাশি এভাবে বাড়তি টাকা দিতে বাধ্য করা আমাদের জন্য চরম অন্যায়। এটি শিক্ষার নামে সরাসরি অর্থ বাণিজ্য। একাধিক শিক্ষার্থীর কল রেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষণ করা রয়েছে।

একাদশ শ্রেণির ক্লাস টেস্ট পরিচালনা কমিটির সহকারী অধ্যাপক মৌসুমী জাহান বলেন, ১৪টি পরীক্ষার জন্য আমরা শিক্ষকরা একাডেমিক কাউন্সিল করে রেগুলেশনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে এ টাকা নিয়েছি। তবে সরকারি নির্দেশনা রয়েছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই সরকারি নির্দেশনা।

মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লা ফি নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা সকল শিক্ষকদের নিয়ে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে রেগুলেশন করে নিয়েছি। তবে সরকারি নির্দেশনা রয়েছে কি না, তা তিনি বলেননি।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা