ছবি: সংগৃহীত
শিক্ষা

ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় ইবি’র আইসিটি বিভাগের শিক্ষক চাকরিচ্যুত

ইবি প্রতিনিধি

পোস্ট-ডক্টোরাল গবেষণা ছুটি শেষে নির্ধারিত সময়ে দায়িত্বে যোগ না দেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহকে চাকরি থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৪ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের Old Dominion University থেকে পোস্ট-ডক্টোরাল গবেষণা ছুটি শেষে দেশে ফিরে তিনি প্রথমে ১০ জুন ২০২৩ থেকে ৯ জুন ২০২৪ পর্যন্ত অতিরিক্ত এক বছরের শিক্ষাছুটি চেয়ে আবেদন করেন। কিন্তু শিক্ষাছুটি স্ট্যান্ডিং কমিটির ১৮৮তম বৈঠকে আবেদনটি গ্রহণযোগ্য হয়নি। পরে ১৭ অক্টোবর (২০২৩) তাকে এক মাসের মধ্যে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করেন।

পরে আবার ১০ জুন ২০২৪ থেকে ৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত দ্বিতীয় মেয়াদে ছুটি বৃদ্ধির আবেদন করেন। এটিও স্ট্যান্ডিং কমিটির ১৯৬তম সভায় গৃহীত হয়নি। এরপর ৩ নভেম্বর (২০২৪) ফের এক মাসের মধ্যে কাজে ফেরার নির্দেশ দেওয়া হলেও তিনি যোগ না দিয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন।

এই আচরণের প্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সিন্ডিকেটের ২৬৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে সিন্ডিকেটের ২৭১তম সভায় (৩০ অক্টোবর ২০২৫) কমিটির প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়।

পরবর্তীতে বিধির ৩(h) এবং ৪(১)(f) ধারা অনুসারে ১০ জুন ২০২৩ থেকে কার্যকরভাবে ড. বিকাশ চন্দ্র সিংহকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা