ছবি: সান নিউজ
শিক্ষা

গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, ফুঁসে উঠেছে ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি

গাজীপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে তিন দিন ধরে ধর্ষণের অভিযোগে জয় কুমার দাস, তার মামা লোকনাথ চন্দ্র দাস এবং প্রতিবেশী সঞ্জিত বর্মণের নাম উঠে এসেছে। সম্প্রতি ভুক্তভোগী শিশুটির কান্নাজড়িত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “ধর্ষকদের কোনো ধর্ম নেই; তারা কেবল সমাজের কলঙ্ক। কিন্তু বর্তমানে একটি গোষ্ঠী সচেতনভাবে নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়ছে। তাদের প্রতিহত করতে হবে।”

তারা আরও বলেন, “হিন্দু সম্প্রদায়ের কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে মুসলিম নারীদের লক্ষ্যবস্তু করছে। অথচ যখন ধার্মিক বা পর্দাশীল নারীরা ধর্ষণের শিকার হন, তখন সমাজের বামপন্থী ও মানবাধিকারকর্মীরা নীরব থাকেন—এটা ভয়াবহ বৈষম্য।”

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন শিশুকে অপহরণ করে তিন দিন ধরে নির্যাতন করা হয়েছে, অথচ ধর্ষকরা এখনো ধরা পড়েনি। গণমাধ্যমও নীরব। এমন ঘটনায় রাষ্ট্র ও প্রশাসনের নিষ্ক্রিয়তা লজ্জাজনক। অবিলম্বে অপরাধীদের ফাঁসি দিতে হবে, নইলে সরকারের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হবে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা