শিক্ষা

মোরেলগঞ্জে পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যহতি

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে এইচএসসি পরীক্ষা (২৩৬) সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেনকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার কারনে অব্যহতি প্রদান করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন বুধবার ৯ জুলাই স্বাক্ষরিত এক পত্রে (যার স্বারক নং-পনি/পিএ-১০৭৭) এ নির্দেশনা প্রদান করেন।
পত্রে বলা হয়েছে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ কেন্দ্রের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেন গত ৭ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত দায়িত্ব পালনের জন্য উক্ত কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রদান মো. ছবীর আহম্মেদকে দায়িত্ব প্রদান করেছেন।
কিন্তু পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কে পালন করবেন সে মর্মে সুস্পষ্ট কোন নির্দেশনা দেননি এবং কাউকে দায়িত্বভারও অর্পন করেননি। যা পরীক্ষা চলাকালিন দায়িত্ব পালনে অবহেলার শামিল। যে কারনে উক্ত পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেনকে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পরবর্তী সকল দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। একই সাথে উক্ত প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ অথবা জ্যেষ্ঠ কোন শিক্ষককে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা