এইচএসসি কবে শুরু হবে, জানা যাবে আজ
শিক্ষা

এইচএসসি কবে শুরু হবে, জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক :

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা কবে শুরু হবে আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে জানা যাবে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।

জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, বুধবার দুপুর ১টার দিকে এইচএসসি পরীক্ষা বিষয়ে গণমাধ্যমকে অনলাইনে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বুধবার মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে নির্দেশনা দিতে পারেন।

গত ৩০ সেপ্টেম্বর অনলাইনে জুম অনলাইন অ্যাপের মাধ্যমে মিটিংয়ে শিক্ষা বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, এ সপ্তাহের সোম-মঙ্গলবারের মধ্যে পরিকল্পনা ও তারিখসহ এইচএসসি পরীক্ষার বিষয়ে ঘোষণা আসতে পারে।

প্রতি বছর এপ্রিল মাসের শুরুতে এসএসসি পরীক্ষা নেওয়া হলেও এবছর করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা শুরু করা যায়নি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা