সংগৃহীত ছবি
শিক্ষা

ববি শিক্ষার্থীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুপর্ণা দাশ নামে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত আনুমানিক রাত ৪টায় সুপর্ণা দাশকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার দুপুর একটায় হাসপাতাল কর্তৃপক্ষ সুপর্ণার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

সুপর্ণা দাশ মেহেদীগঞ্জের পাতারহাট সোনাপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিকভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর আত্মহত্যার কারণ জানা যায়নি।

কোতয়ালি থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সুপর্ণা শুক্রবার সন্ধ্যায় নিজ বাসায় ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ফাঁস দেওয়ার ১০ মিনিট পূর্বেও পরিবারের সাথে স্বাভাবিক কথা বলছিলেন তিনি। গলায় ফাঁস দেওয়ার পরপরই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয় তাকে। সেখানে তারা কিছু সময় চিকিৎসা দেওয়ার পরে ডাক্তার তাকে ঢাকায় নিতে বলেন। ঢাকা নেওয়ার পথে তার অবস্থা বেশি খারাপ হলে আবার শেরে বাংলায় আনা হয়। তখন রাত ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. খোরশেদ আলম বলেন, শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা শুনেই হাসপাতালে ছুটে যাই। সে আমার বিভাগের সাবেক শিক্ষার্থী। তার নিজ গ্রামে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা