সংগৃহীত ছবি
শিক্ষা

আটকদের মুক্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি সারাদেশে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেওয়া ৪ জনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদের আটক করেন।

আরও পড়ুন: জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে আজ

তার আগে হাইকোর্টের সামনে কয়েকজন শিক্ষার্থী অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এর পরে সেখান থেকে পুলিশ ৪ জনকে আটক করে। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষক তাদেরকে আটক ঠেকাতে এগিয়ে যায়।

এর পরে আটকদের নিয়ে যাওয়ার সময় ১ নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। তখন সেখানে আইনজীবীদের ১টি দলও বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। তারা ‘মার্চ ফর জাস্টিস’ লেখা ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছিলেন।

তারপর পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের মধ্যস্থতায় বিক্ষোভকারীদের চলে যেতে অনুরোধ করেন।

আরও পড়ুন: কাল থেকে রেল সেবা চালু

অপরদিকে সারা দেশে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে আজ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩০ জুলাই) রাতে এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের এই ঘোষণা দেয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা