সংগৃহীত ছবি
শিক্ষা

আন্দোলনকারী-ছাত্রলীগের কর্মসূচি আজ

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

আরও পড়ুন: অনুরোধ প্রত্যাখ্যান শিক্ষার্থীদে

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। বাধা এলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় আন্দোলনকারীরা শহীদুল্লাহ হল ও কার্জন হলের মাঝামাঝি রাস্তায় সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক নাহিদ ইসলাম।

সোমবার দিনভর ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ আর পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে আহত হয়ে ঢাকা মেডিক্যাল চিকিৎসা নেন প্রায় তিনশ জন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দুপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের মধ্যে পাল্টাপল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। রাতে উপচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে ছাত্রলীগ আবারও হামলা করে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলছেন, ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখতে মাঠে নেমেছে তারা। সংঘর্ষে শতাধিক কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এমন পরিস্থিতিতে, সোমবার সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে বৈঠকে বসে প্রভোস্ট কমিটি। পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাশকতামূলক কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে বিশ্ববিদ্যালেয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা