সংগৃহীত
শিক্ষা

এইচএসসির ৩য় দিনে বহিষ্কার ৫৯

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের ৩য় দিনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। এই দিন অনুপস্থিত ছিলেন ১৬,২৭০ জন শিক্ষার্থী এবং অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

এ সময় বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে। এরপর সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী বৃহস্পতিবার (১১ জুলাই) শুরু হবে।

বৃহস্পতিবার সাধারণ ৮টি বোর্ডে ইংরেজি ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৮টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১০,০২,৬৮৫ জন। এরই মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯,০৯,২২৬ জন। এতে অনুপস্থিত ছিল ১২,৪৫৯ জন। ৮ বোর্ডে অনুপস্থিত হার ছিল ১.২৪ শতাংশ। এ সময় বিভিন্ন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪৩ জনকে।

আরও পড়ুন: মাইক্রো-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

অপরদিকে, মাদ্রাসা শিক্ষাবোর্ডে (সিলেট বিভাগ বাদে) মোট পরীক্ষার্থী ছিল ৭৮,৪৬৩ জন। এরই মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৫,১৩৩ জন। এতে অনুপস্থিত ছিল ৩,৩৩০ জন। এ সময় এই বোর্ডে অনুপস্থিত হার ৪.২৪ শতাংশ। তবে এই বোর্ডে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি।

কারিগরি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১,০৩,৬৪৬ জন। এরই মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১,০৩,১৬৫ জন। এতে অনুপস্থিত ছিল ৪৮১ জন। এই বোর্ডে অনুপস্থিতির হার ছিল ২.০৯ শতাংশ। এ সময় বহিষ্কার হয়েছে ১৬ জন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা