ফাইল ছবি
শিক্ষা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন চাকরিপ্রার্থী।

আরও পড়ুন: ঢাকায় বিএনপির সমাবেশ কাল, মানতে হবে শর্ত

বৃহস্পতিবার (৯ মে) অনুষ্ঠিত পিএসসির বিশেষ সভা শেষে এ ফল প্রকাশ করা হয়।

এর আগে গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে অংশ নেন চাকরিপ্রার্থীরা। ২০০ নম্বরে পরীক্ষা হয় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

আরও পড়ুন: আওয়ামী লীগের যৌথ সভা শুক্রবার

এ পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন চাকরিপ্রার্থী। অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪২৫ জন এবং উপস্থিতির হার ছিল ৭৫ শতাংশ।

জানা গেছে, এ বিসিএসে ৩১৪০ জনকে নিয়োগ দেয়া হবে। এবার সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এর মধ্যে সহকারী সার্জন ১৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে ১৬ জন। এরপর বেশি পদ আছে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে শিক্ষা ক্যাডারে ৫২০ জন নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা