সংগৃহীত ছবি
শিক্ষা

বাড়লো সময় এইচএসসির ফরম পূরণের 

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ১৬ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হওয়ার কথা ২৫ এপ্রিল। তবে শিক্ষা বোর্ড এর মধ্যেই ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ৫ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ করতে পারবেন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

রোববার (২১ এপ্রিল) সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় বাড়ানো হলো ৫ মে পর্যন্ত (বিলম্ব ফি ছাড়া)। সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে ৬ মে পর্যন্ত।

এদিকে, বিলম্ব ফিসহ ফরম পূরণ চলবে ৭-১২ মে পর্যন্ত। শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণের পর ফি পরিশোধ করতে পারবেন ১৩ মে পর্যন্ত।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল

শিক্ষা বোর্ড ঘোষিত এই সময়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করতে বলা হয়েছে ও বিষয়টি প্রতিষ্ঠান প্রধানকে দায়িত্ব নিয়ে নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে।

আগামী ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড গত ২ এপ্রিল এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা