সংগৃহীত
শিক্ষা

বুয়েটে ছাত্ররাজনীতি চালুসহ ৪ দাবি ইবি ছাত্রলীগের

নজরুল ইসলাম, ইবি প্রতিনিধি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এ মানববন্ধন হয়।

আরও পড়ুন : নির্বাচনে অবৈধ হস্তক্ষেপ করলে ব্যবস্থা

অন্য দাবিগুলো হলো, বুয়েট শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমতিয়াজ রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়া, স্বাধীনতা দিবসে বাঁধাদানকারী বুয়েট শিক্ষার্থদের বিচারের আওতায় আনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও মৌলবাদের শিকড় উৎপাটন।

মানববন্ধনে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি তন্ময় সাহা টনি, আল-মামুন, আরিফুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ সহ প্রায় অর্ধশত কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ঈদ ঘিরে নাশকতার হুমকি নেই

মানবন্ধনে বক্তারা বলেন, বুয়েটে জঙ্গিগোষ্ঠী ও জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে অপরাজনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। কারণ বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ হলে পাকিস্তানি পক্ষের শক্তি কায়েম করতে সুবিধা হবে। তবে তাদের এই অসৎ উদ্দেশ্য রুখে দিতে হবে। হাইকোর্ট ইতোমধ্যে বুয়েটে ছাত্ররাজনীতির বৈধতা দিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা