ছবি: সংগৃহীত
অপরাধ

সিংগাইরে কহেল হত্যা, আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় চাঞ্চল্যকর কহেল মুন্সী (৬৫) হত্যাকাণ্ডের পলাতক প্রধান আসামি হৃদয় মুন্সীকে হত্যাকাণ্ড সংঘটনের ১২ ঘণ্টার মধ্যে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন: একদিনে আরও ১৭৯ বিজিপির প্রবেশ

মঙ্গলবার (১২ মার্চ) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতার হৃদয় মুন্সী (২৩) মানিকগঞ্জের সিংগাইর থানাধীন মধুরচর গ্রামের ইসলাম মুন্সীর ছেলে।

এতে বলা হয়, সোমবার (১১ মার্চ) রাত ৯ টার দিকে র‍্যাব-৪ ও র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার নবাবগঞ্জ থানাধীন চকরিয়া এলাকা থেকে হত্যাকাণ্ডের এজাহারনামীয় পলাতক আসামি হৃদয় মুন্সীকে গ্রেফতার করে।

আরও পড়ুন: উত্তরার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উক্ত হত্যাকাণ্ডের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে উক্ত হত্যাকাণ্ড সংগঠনের পর ঢাকার নবাবগঞ্জে আত্মগোপনে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা