ছবি: সংগৃহীত
অপরাধ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৯ 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণে শিশুর মৃত্যু

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের মোসলে উদ্দিন (২৪), আলীপুর গ্রামের মারুফ হোসেন হৃদয় (২২), মো. সোহেল (২৫), মধ্যম নাজিরপুর গ্রামের শাহাদাত হোসেন সাগর (২৪), অনন্তপুরের মো. মিঠু (২৪), মো. রায়হান (২২), নাজমুল ইসলাম (২৫), নাজিরপুরের মীর সাব্বির (২২) ও মো. শিমুল (২২)।

পুলিশ জানায়, রাত ১ টার দিকে ১২/১৩ জনের একটি সশস্ত্র দল ডাকাতি করার জন্য উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরবজলুল করিম গ্রামের রফিকের পরিত্যাক্ত ফ্যাক্টরির সামনে রাস্তায় সমবেত হয়।

আরও পড়ুন: হাতিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানার একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৯ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে। ওই সময় অজ্ঞাত নামা ৩/৪ জন ডাকাত পালিয়ে যায়।

এ সময় পুলিশ ১টি ধারালো ছুরি, ১ টি লোহার দা, ২টি গ্রিল কাটার, ২ টি লোহার রড়, ২ টি লোহার পাইপ, ১টি এসএস পাইপ, ১টি মোটা দড়ি ও একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে পৃথকভাবে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনের মামলা রুজু হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা