ছবি: সংগৃহীত
অপরাধ

ফরিদপুরে ২ মাদক কারবারি গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন: নিয়ন্ত্রণহীন বাড়িভাড়ায় নাকাল ভাড়াটিয়ারা

গ্রেফতারকৃতরা হলেন- বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের রমজান বিশ্বাস (২৫) এবং পাশের কলারন গ্রামের মনু মিয়া (৪২)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (খ সার্কেল) মো. রাজা মিয়া বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলাটি করেন।

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) /৪১ ধারায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা এবং একে অপরকে সহযোগিতা করার অপরাধে এ মামলা করা হয়।

আরও পড়ুন: রাঙ্গাবালীতে নির্বাচন ঘিরে চক্রান্তের অভিযোগ

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের টিম রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভার কারিকরপাড়া থেকে ওই ২ জনকে আটক করে।

এ সময় তাদের দেহ তল্লাশি করে পরনের প্যান্ট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (খ সার্কেল) মো. রাজা মিয়া বাদী হয়ে সোমবার বোয়ালমারী থানায় মামলাটি করেন। মামলা শেষে আসামিদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (খ সার্কেল) মো. রাজা মিয়া বলেন, আসামিদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা