বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাৎ, তিন প্রতারক গ্রেপ্তার
অপরাধ

বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাৎ, তিন প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: করোনা পরিস্থিতিতে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দুই হাজার ৫০০ টাকার প্রণোদনা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার ভুয়া ওয়েবসাইট খুলে অর্থ আত্মসাতের অভিযোগে যশোর থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত তিনটি ল্যাপটপ, একটি সিপিইউ, একটি মনিটর, পাঁচটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে শাহরিয়ার আজম আকাশ (২০), একই গ্রামের মো. আব্দুল লতিপের ছেলে মো. আহসান কবীর রনি (২০) ও চাঁদপাড়া গ্রামের মো. মশিয়ার রহমানের ছেলে মো. মুশফিকুর রহমান (২১)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল রওনুল ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার গোগা এলাকায় বুধবার (০৯ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে বিকাশের মাধ্যমে প্রতারণাকারী শাহরিয়ার আজম আকাশকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে অন্য দু’জন সহযোগী মো. মুশফিকুর রহমান ও মো. আহসান কবীর রনিকে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গত ২/৩ মাসে প্রতারণার ফাঁদ পেতে তারা প্রায় ১৪ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় যশোর সদর থানায় মামলা করে তাদেরকে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা