গণধর্ষণের শিকার জুটমিল শ্রমিক, দুই যুবক গ্রেপ্তার
অপরাধ

গণধর্ষণের শিকার জুটমিল শ্রমিক, দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: ডুমুরিয়া উপজেলার বামুনদিয়া গ্রামে আজিজ মোড়লের বাড়ির পাশে মৎস্যঘেরের ভেড়িতে গণধর্ষণের শিকার হয়েছেন এক জুটমিল শ্রমিক (২৫)। এ ঘটনায় বুধবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডুমুরিয়া থানায় ধর্ষণ মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গ্রামের রফি মোড়লের ছেলে রেজাউল মোড়ল ও মুজি মোড়লের ছেলে রব মোড়ল। অন্য দুই আসামি আজিজ মোড়লের ছেলে সবুজ মোড়ল ও মৃত জিন্নাত মোড়লের ছেলে সোহাগ মোড়ল পলাতক।

ভিকটিমের ডাক্তারি পরীক্ষা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

গত সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে বামুনদিয়া গ্রামের ওই জুটমিল শ্রমিককে বিয়ের প্রলোভনে নিজ বাড়িতে নিয়ে তালাবদ্ধ করে রাখেন হুসাইন। ঘটনার দিন রাতে তালা ভেঙে ওই চার যুবক মেয়েটিকে পাশের মৎস্যঘেরের ভেড়িতে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যান। দেড় ঘন্টা পর জ্ঞান ফিরলে রেজাউলের বাবা ভিকটিমকে ভয়-ভীতি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিপ্লব জানান, দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনা স্বীকার করেছেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা