সংগৃহীত
অপরাধ

নোয়াখালী-২ আসনে প্রার্থীকে হুমকি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মোরশেদ আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনায় নৌকার প্রার্থী আলহাজ মোরশেদ আলম লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, গত শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে সেনবাগের ছমির মুন্সির হাটে এক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক এ হুমকি দেন।

জানা গেছে, মানিক নৌকার বিরোধিতা করে সতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিকের কাঁচি প্রতীকের পক্ষে কাজ করছেন। গত শুক্রবার দুপুরে নিজের অনুসারীদের নিয়ে কাঁচি প্রতীকের সমর্থনে নিজের প্রতিষ্ঠিত ‘লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজে’ এক সভার আয়োজন করা হয়। সভায় মোরশেদ আলমকে রক্তাক্ত করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার হুমকি দেন জাহাঙ্গীর আলম মানিক। এ ধরনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

নৌকার প্রার্থী আলহাজ মোরশেদ আলম অভিযোগ করে বলেন,লায়ন জাহাঙ্গীর আলম মানিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি হলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং শেখ হাসিনার নৌকার প্রার্থী। আমার সাধারণ সম্পাদক নৌকার জন্য কাজ না করে স্বতন্ত্রের জন্য কাজ করছে। সে আমাকে রক্তাক্ত করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। আমি জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিকের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিদেশিরাও সন্ত্রাসীদের পছন্দ করে না

এ বিষয়ে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ যাচাই করে দেখা হচ্ছে। পরবর্তীতে এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা