ছবি-সংগৃহীত
অপরাধ

রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আতাউল্লাহ নামে এক রোহিঙ্গা নেতাকে (সাবেক হেড মাঝিকে) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পালংখালীর ক্যাম্প-১৯, এ/৮ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আতাউল্লাহ ওই ক্যাম্পের এ/১ ব্লকের মৃত জালাল আহমদের ছেলে।

হত্যার বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আরসার দুষ্কৃতকারীরা ক্যাম্প-১৯, ব্লক-এ/৮-এর ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় সাবেক হেড মাঝি আতাউল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: উলিপুরে ৫ জুয়ারি আটক

ওসি আরও জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, এর আগেও অন্তত অর্ধশতাধিক রোহিঙ্গা নেতা-উপনেতা ও সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা ঘটেছে। মাদকসহ নানা অনৈতিক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র এসব হত্যাকাণ্ড ঘটছে বলে ক্যাম্পবাসীর দাবি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা