সংগৃহীত
অপরাধ

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

জেলা প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় দুর্বৃত্তরা যাত্রীবাহী একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে।

সোমবার (৬ অক্টোবর) ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বেঁচে যায় বাসের চালক।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

বাসের চালক হাবিবুর রহমান জানান, কেপি পরিবহনের একটি বাস দিয়ে প্রতিদিন ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থেকে শ্রমিক নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানায় যাই। আজও ভোরে প্রতিদিনের মতো কোনাবাড়ির দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে সফিপুর বাজারে পূর্ব পাশে আরেকটি বাসের কারণে আমার বাসটি গতিরোধ করতে হয়। এ সময়ে ৪-৫ জন যুবক দৌড়ে বাসে ওঠেন। এরপর তারা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও জানায়, যুবকরা যখন বাসে উঠে তখন আমি তাদের বলেছি, আমি কোনো যাত্রী নিব না। তখন তারা আমাকে বলেন, তোর কোথাও যাওয়া লাগবে না। এই কথা বলে আগুন দিয়ে পালিয়ে যায়। অল্পের জন্য আমি প্রাণে বাঁচি।

আরও পড়ুন: হুন্ডির মাধ্যমে অর্থ পাচার, আটক ১

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুন নেভানোর আগেই গাড়ির ভিতরের ও সামনের অধিকাংশই পুড়ে যায়।

কালিয়াকৈরে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানায়, ভোর রাতে এ ঘটনাটি দুর্বৃত্তরা ঘটিয়েছে। আমরা তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা