চতুর্থ দফা রিমান্ড শেষে কারাগারে প্রদীপ
অপরাধ

চতুর্থ দফা রিমান্ড শেষে কারাগারে প্রদীপ

নিজস্ব প্রতিবেদক:

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ হত্যা মামলায় অভিযুক্ত আসামি বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে চতুর্থ দফায় রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়েছে

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাকে কক্সবাজার আদালতে তোলা হয়।

এর আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় কক্সবাজার সদর হাসপাতালে। বিকেল চারটার দিকে আদালত চত্বর থেকে পুলিশের প্রিজনভ্যানে করে তাকে নিয়ে যাওয়া হয় জেলা কারাগারে।

সোমবার (৩১ আগস্ট) প্রদীপকে চতুর্থ দফায় একদিনের রিমান্ডে নিয়েছিল তদন্তকারী সংস্থা র‌্যাব।

মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম বলেন, ‘একদিনের রিমান্ড শেষ হওয়ায় নিয়মানুসারে আমরা তাকে আদালতে সোপর্দ করেছি। তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন না।’

এর আগে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের মামলার তিন সাক্ষীকে তৃতীয়বারের মতো আবারও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপরই তাদের নিয়ে যাওয়া হয় র‌্যাব হেফাজতে। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে তাদের কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করে চারদিনের রিমান্ডের আবেদন জানায় র‌্যাব। শুনানি শেষে আদালত তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আজ রিমান্ডপ্রাপ্তরা হলেন, টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস। এর আগে গত ২০ আগস্ট প্রথম দফায় সাতদিন ও ২৫ আগস্ট দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সিনহা হত্যা ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের মামলার এ সাক্ষীদের গ্রেপ্তার করেছিল।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা