যশোরে পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার
অপরাধ

যশোরে পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার নাভারণ পুরাতন বাজারের একটি বাড়ি থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ বাহার আলীকে (৩৪) গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

বাহার সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে আশিকের বাড়ির ভাড়াটিয়া বাহারের কাছ থেকে এই অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন একটি খবর আসে, নাভারণ পুরাতন বাজার এলাকার আশিকের বাড়িতে অস্ত্র বেচা-কেনা হচ্ছে। ঝিকরগাছার থানার টহল দলের পুলিশ সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে তার ভাড়াটিয়া বাহারকে পিস্তল-গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা