বরিশালে পাঁচ প্রতারককে কারাদণ্ড
অপরাধ

বরিশালে পাঁচ প্রতারককে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: অনুমোদন ছাড়া হেপাটাইটিস-বি ভ্যাকসিন প্রদানের দায়ে পাঁচজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে নগরীর শেরেবাংলা সড়কে অভিযান চালিয়ে ওই প্রতারকচক্রকে আটক করে পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আল-আমিন বাপ্পি, ইমতিয়াজ, সাব্বির, সম্পা ও রিম্পা।

নগর গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন মাহি জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতরা নিজেদের ডাক্তার দাবি করে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে প্রান্তিক পর্যায়ের মানুষকে ভুল বুঝিয়ে ভ্যাকসিন বিক্রি করে আসছিলেন।

অভিযুক্তদের মধ্যে আল-আমিন বাপ্পিকে ছয়মাস এবং বাকি চারজনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। পরে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা