সাবরিনার বিরুদ্ধে ২ এনআইডি’র জন্য ইসির মামলা
অপরাধ

সাবরিনার বিরুদ্ধে ইসির মামলা

নিজস্ব প্রতিবেদক:

ভুল তথ্য দিয়ে দুইবার ভোটার হওয়া এবং দুটি জাতীয় পরিচয়পত্র নেওয়ায় কোভিড-১৯ টেস্ট জালিয়াতিতে গ্রেপ্তারকৃত জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩০ আগস্ট) রাতে নির্বাচন কমিশনের গুলশান শাখার নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া বাড্ডা থানায় মামলাটি করেন

সোমবার (৩১ আগস্ট) সকালে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ‘সাবরিনাকে আসামি করে নির্বাচন কমিশনের গুলশান শাখার নির্বাচন কর্মকর্তা আব্দুল মমিন মিয়া মামলাটি করেছেন। সাবরিনা দু্টি ভোটার আইডি কার্ড করেছেন, একটি মোহাম্মদপুর আরেকটি আমাদের বাড্ডায়। একজন লোক দুটি ভোটার আইডি করার কারণে নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ এর ১৪ ও ১৫ ধারায় এই এজাহার করেছে।’

বাড্ডা থানায় মামলার কারণ হিসেবে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তার দুটি আইডির মধ্যে মোহাম্মদপুরের আইডিটা আগে করা হয়েছে। বাড্ডা এলাকায় আইডি কার্ড নিবন্ধনের ক্ষেত্রে তিনি মিথ্যা অঙ্গীকারনামা দিয়েছেন। এতে নির্বাচন কমিশনের ২০১০ এর ১৪ ও ১৫ ধারা ভঙ্গ হয়েছে। তাই মামলা করা হয়েছে।’

এর আগে গত ২৬ আগস্ট দুদকের অনুসন্ধানে সাবরিনার দুটি জাতীয় পরিচয়পত্রের সন্ধান পাওয়া যায়। পরে দুদকের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়। নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের সার্ভারে সাবরিনার নাম, বয়স, পিতা ও স্বামীর নামের ভিন্নতা ও মোহাম্মপুরের আদাবর এবং বাড্ডা এলাকায় দুটি আইডি কার্ডের তথ্য পায়। পরে বাড্ডা থানার আইডি কার্ড বাতিল এবং দুটি আইডি কার্ডই ব্লক করে দেয়া হয়।

ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী দুটি এনআইডি রাখা দণ্ডনীয় অপরাধ। এর সর্বনিম্ন শাস্তি দুই বছরের কারাদণ্ড বা জরিমানা অথবা উভয়।

করোনাভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে ১২ জুলাই গ্রেপ্তার করা হয়। সরকারি চাকরিতে থাকা অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠান জেকেজির সঙ্গে যুক্ত হওয়ায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা