পর্বতারোহী রেশমাকে চাপা দেওয়ার স্বীকারোক্তি চালকের
অপরাধ

পর্বতারোহী রেশমাকে চাপা দেওয়ার স্বীকারোক্তি চালকের

নিজস্ব প্রতিবেদক:

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়ি চাপা দিয়ে হত্যায় অভিযুক্ত মাইক্রোবাস চালক এস এম দারুস সালাম। শেরেবাংলা নগর থানার দায়ের করা একটি মামলায় এ জবানবন্দি রেকর্ড করে আদালত।

রোববার (৩০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত জবানবন্দি নিয়ে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, আসামি দারুস সালামের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন জানালে আদালত তার জামিন শুনানির জন্য সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেন।

আসামিপক্ষের আইনজীবী জানান, গত ২৭ আগস্ট দুই দিনের রিমান্ড শেষ তাকে আদালতে হাজির করে পুলিশ। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৬ আগস্ট রাজধানীর শাহজাহানপুর থেকে চালক এস এম দারুস সালামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় একটি টয়োটা মাইক্রোবাসও জব্দ করা হয়। এই গাড়ি মালিকও তিনি।

এই মামলায় ১৯ আগস্ট আরেক গাড়ি চালক মো. নাঈম নামের একজনকেও গ্রেপ্তার করা হয়। এরপর দুইদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ৭ আগস্ট সকাল ৯টার দিকে শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যান লেক রোড ব্রিজের কাছে পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়ি চাপা দেয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেশমাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা