শার্শায় সুদে দেনার দায়ে যুবকের আত্মহত্যা
অপরাধ

শার্শায় সুদে দেনার দায়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবিদক:

বেনাপোল (যশোর): যশোরের শার্শায় সুদে দেনার জ্বালা সহ্য করতে না পেরে ফ্যানের সঙ্গে গামছায় ঝুলে আত্মহত্যা করেছেন শামীম হোসেন (৩২)। তিনি শার্শা উপজেলার বেড়ি নারায়ণপুর পশ্চিমপাড়ার হাবিলুর রহমানের ছেলে।

ঘটনাটি ঘটেছে রোববার (৩০ আগস্ট) ভোররাতে।

বাবা হাবিলুর রহমান জানান, ‘শামীম নাভারণ বাজারে কাপড়ের ব্যবসা করতেন। ব্যবসার জন্য তিনি কাউকে না জানিয়ে বিভিন্নজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নেন। না জানিয়ে ব্যবসা গুটিয়ে নেওয়ার পর জানতে পারলাম, তার প্রচুর টাকার দেনা। ছেলের বউ বাপের বাড়ি থাকায় অনেক রাত পর্যন্ত তার সঙ্গে গল্প করে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দেখতে পাই, ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলছে। চিৎকার করলে এ সময় স্থানীয়রা এসে তার মরদেহ উদ্ধার করেন।’

সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) বাজারে পাওনাদারেরা শামীমকে আটকে রেখে টাকার জন্য চাপ সৃষ্টি করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, ‘মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা