বিমানবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক দুই
অপরাধ

বিমানবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক দুই

নিজস্ব প্রতিবেদক:

যশোর: বিমানবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ভুয়া নিয়োগপত্র ও ওয়াকিটকি সেট জব্দ করা হয়।

যশোর বিমান বাহিনীর নিরাপত্তা ইউনিটের ওয়ারেন্ট অফিসার সাহিনুর ইসলাম এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগী হাসান আলী আরেকটি মামলা করেছেন।

আটককৃতরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালি গ্রামের অহেদুজ্জামান ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাজিপাড়া গ্রামের মীর আশরাফ আলী। শনিবার (২৯ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, আটক অহেদুজ্জামান যশোর শহরতলীর খোলাডাঙ্গা গ্রামে বসবাস করেন। তিনি বিমানঘাঁটি যশোরের সিভিলে লস্কর পদে চাকরি করতেন। বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি বাধ্যতামূলক চাকরি থেকে অবসর দেওয়া হয়। সম্প্রতি বিভিন্ন লোকের কাছে নিজেকে কখনো এয়ার কমডোর শফিকুল ইসলাম আবার কখনো গ্রুপ ক্যাপ্টেন আবুল কাশেম এবং উইং কমান্ডার রবিউল ইসলাম পরিচয় দেন তিনি। ওই পরিচয়ে চাকরি দেওয়ার নাম করে শতাধিক ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নিয়েছেন অনেক টাকা। অনেককে ভুয়া নিয়োগপত্রও দিয়েছেন অহেদুজ্জামান। বিষয়টি বিমানবাহিনীর কর্মকর্তাদের নজরে এলে অহেদুজ্জামানকে নজরদারিতে রাখা হয়।

এক পর্যায়ে বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিমানবন্দরের চিলি স্পাইসি ফাস্টফুডের দোকানের সামনে থেকে অহেদুজ্জামান ও মীর আশরাফ আলীকে আটক করা হয়। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়।

সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের হাসান আলীর দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, লিটন নামে এক ব্যক্তির মাধ্যমে অহেদুজ্জামানের সঙ্গে কিছুদিন আগে তার পরিচয় হয়। ওই সময় অহেদুজ্জামান নিজেকে গ্রুপ ক্যাপ্টেন আবুল কাশেম পরিচয় দেন। তারই সূত্র ধরে তার সাথে বিভিন্ন সময় কথা হয়। এক পর্যায়ে চার লাখ টাকার বিনিময়ে বিমানবাহিনীতে স্টোরম্যান পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখান তিনি। এ সময় তার কাছ থেকে সাড়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর কিছুদিন পর তাকে একটা নিয়োগপত্র দেন অহেদুজ্জামান। ওই নিয়োগপত্র নিয়ে তিনি বিমানঘাঁটিতে যোগদান করতে গেলে তা ভুয়া বলে জানতে পারেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা