বাবুবাজার ব্রিজের নিচে পাওয়া গেল পলাতক কয়েদিকে
অপরাধ

বাবুবাজার ব্রিজের নিচে পাওয়া গেল পলাতক কয়েদিকে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কয়েদি মিন্টু মিয়াকে বাবুবাজার ব্রিজের নিচ থেকে উদ্ধার করেছেন কারারক্ষীরা।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে তাকে হ্যান্ডকাফসহ ঘোরাঘুরি করা অবস্থায় পাওয়া যায়।

ঢাকার সিনিয়র জেল সুপার ইকবাল কবির গণমাধ্যমকে বলেন, তাকে ফের কারাগারে নেওয়া হয়েছে।

এর আগে সিনিয়র জেল সুপার ইকবাল কবির বলেন, শনিবার ভোররাতে আসামি মিন্টু মিয়া পালানোর ঘটনায় দায়িত্বে থাকা তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ডিএমপির কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন-নবী জানান, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এখানে মিন্টুকে ভর্তি করা হয়। কারারক্ষীরা প্রথমে ডিএমসিতে নিয়ে গেলে সেখান থেকে এখানে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় ভোররাতে তিনি পালিয়ে যান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা