স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে দিয়ে কলেজছাত্র আটক
অপরাধ

স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে দিয়ে কলেজছাত্র আটক

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর):ফরিদপুরের বোয়ালমারীতে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় থানায় মামলা করেছে এক স্কুলছাত্রী। মামলার আসামি উপজেলার দাদপুর ইউনিয়নের নতিবদিয়া গ্রামের বিপ্লব বিশ্বাসের কলেজ পড়ুয়া ছেলে প্লাবন বিশ্বাসকে (১৮) বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। ওই যুবক ফরিদপুর ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

থানা সূত্রে জানা গেছে, রূপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর আপত্তিকর ছবি প্লাবন বিশ্বাস ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বৃহস্পতিবার ওই ছাত্রী থানায় এসে প্লাবনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, স্কুলছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্লাবন বিশ্বাসকে আটক করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ওই ছাত্রীর কিছু ছবিও পাওয়া গেছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা