বরিশালে টেম্পু শ্রমিক নেতা লিটন কারাগারে
অপরাধ

বরিশালে টেম্পু শ্রমিক নেতা লিটন কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের গোল্ডেন লাইন কাউন্টার ইনচার্জ শহিদুল ইসলামকে মারধর করে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় টেম্পু মালিক-শ্রমিক ইউনয়নের সভাপতি কামাল হোসেন মোল্লা লিটনকে কারাগারে পাঠানো হয়েছে।

কোর্ট ইন্সপেক্টর হুমায়ন কবির জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে হাজির হয়ে জামিনের আবেদন জানালে লিটনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহম্মেদের আদালত।

মামলা সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে গোল্ডেন লাইন কাউন্টার থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে প্রধান আসামি লিটন মোল্লার নির্দেশে তার অনুসারীরা ম্যানেজার শহিদুল ইসলামকে চাঁদার দাবিতে মারধর করেন। এ সময় সঙ্গে থাকা দুই লাখ ৪৩ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়। এয়ারপোর্ট থানার পুলিশ সদস্যরা চিৎকার শুনে এসে আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

এ ঘটনায় লিটন মোল্লাকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় চাঁদাবাজির মামলাটি করা হয়। এর আগে এই মামলায় দুই আসামি ইউনুস ও সুজনকে এয়ারপোর্ট থানা পুলিশ গ্রেপ্তার করে।

এর আগে নথুল্লাবাদের বিএমএফ কাউন্টারে চাঁদাবাজির ঘটনায় লিটন মোল্লার শ্যালককে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায়ও লিটন মোল্লা প্রধান আসামি বলে জানিয়েছে পুলিশ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা