ছবি: সংগৃহীত
অপরাধ
মাদক অভিযান 

শার্শায় ছুরিকাঘাতে দারোগা আহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক ব‍্যবসায়ীর ছুরিকাঘাতে শার্শা থানার এএসআই আল আমিন গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: রেল থেকে পড়ে যুবক নিহত

রোববার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে শার্শা থানার শ‍্যামলাগাছি গ্রামের মাঝেরপাড়া কোরবান ডাক্তারের বাগানের ভিতর পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরে পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করতে না পারলেও কয়েকটি বাড়িতে ব‍্যাপক ভাংচুর চালিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই সিদ্ধার্থ, এস আই রাশেদ ও এএসআই আল আমিনসহ মাদক দ্রব্য উদ্ধার অভিযানে ঐ এলাকায় যান।

আরও পড়ুন: ১৫ আগস্টকে কেন্দ্র করে অভিযানের নির্দেশ

এ সময় আল আমিন মাদক বেচা-কেনার সময় মাদক ব্যবসায়ী সাকিবকে আটক করে। আটকের এক পর্যায়ে সাকিবের সাথে এএসআই আল আমিনের ধস্তাধস্তি হয়।

এক পর্যায়ে সাকিব ও এএসআই আল আমিন ঘটনাস্থলের পাশে পুকুরে পড়ে যায়। পরবর্তীতে সাকিব তার কাছে থাকা গাঁজা কাটা কাঁচি দিয়ে এএসআই আল আমিনের বাম পায়ের হাটু বরাবর আঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন: সনাতনীদের হুমকি দিচ্ছে বিএনপি

পরে পুলিশ এএসআই আল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং আঘাতের স্থানে ৩ টি সেলাই দেওয়া হয়েছে।

ঘটনার সাথে জড়িত মাদক কারবারি ইমরান হোসেন, ইকরামুল, সাকিব ও জাহাঙ্গীরসহ জড়িতদের আটকের অভিযান চলছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন: ত্রিশালের আলোচিত ভিক্ষুক এবার এমপি প্রার্থী!

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শুভেন্দু কুমার মজুমদার জানান, বিকালে আহত অবস্থায় একজন পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাতে এবং হাটুতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে গেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সাথে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। পুলিশের একাধিক টিম মাদক ব্যবসায়ীদের আটকে অভিযান চালাচ্ছে। আহত এএসআই সুস্থ আছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা