কাশিয়ানীতে নৈশকোচ থেকে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার
অপরাধ

কাশিয়ানীতে নৈশকোচ থেকে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় ইমাদ পরিবহনের একটি নৈশকোচ থেকে দেশি অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বাড়ি ঢাকা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও রংপুর জেলার বিভিন্ন এলাকায়।

সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালী জেলার মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের আলী আক্কাসের দুই ছেলে কালাম শেখ (৩০) ও ইলিয়াস শেখ(২৮), একই এলাকার হাসমত আলী সিকদারের ছেলে বাবুল শিকদার (৪০), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন গ্রামের নবীন হোসেনের ছেলে আশিক রায়হান (২০), ঢাকার টঙ্গী এলাকার এরশাদনগর বস্তির মো. আব্দুল জলিলের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫), খুলনার লবণচোরা এলাকার ফজলুল হক তালুকদারের ছেলে মো. জিহাদ হোসেন জিয়া তালুকদার (২৫) এবং খুলনার গিলাতলা এলাকার আমজাদ শেখের ছেলে ফরহাদ শেখ (২৫)।

ইমাদ পরিবহনের সুপারভাইজার মো. নুরুল ইসলাম বলেন, ‘সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খুলনার দুটি কাউন্টার থেকে গ্রেপ্তারকৃত এই ৭ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে টিকিট কেটে বাসে ওঠেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আমি ফকিরহাট নেমে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানাই। পুলিশ টিম ভাটিয়াপাড়া থেকে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করে। তারা ডাকাতির প্রস্তুতি নিলেও সুযোগ পাননি।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশফাঁড়ি ও কাশিয়ানী থানা পুলিশ এ যৌথ অভিযান চালায়। রাত পৌনে ১টার দিকে ইমাদ পরিবহনের নৈশবাসটি ভাটিয়াপাড়া মোড়ে পৌছালে বাসের গতিরোধ করা হয়। পরে দেহ তল্লাশি করে দেশি অস্ত্র পাওয়ায় যাত্রীবেশী ওই সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিতে সমবেত হওয়ার অপরাধে মামলা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা