এবার উল্টো মশিয়ালী গ্রামবাসীর বিরুদ্ধে মামলা
অপরাধ

এবার উল্টো মশিয়ালী গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় ট্রিপল মার্ডারের একমাস পর গ্রামবাসীর বিরুদ্ধে উল্টো মামলা করেছেন হত্যা মামলাটির মূল আসামি শেখ জাকারিয়ার ভাই মিল্টনের স্ত্রী শারমিন সুলতানা। মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট-২ এর আদালতে ৫৩ জনকে আসামি করে এ মামলাটি করেন তিনি। আদালত এজাহারটির তদন্তভার নগর গোয়েন্দা পুলিশকে দিয়েছে । এতে মশিয়ালী এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মশিয়ালী ইস্টার্নগেটে গত ১৬ জুলাই তিন ভাই শেখ জাকারিয়া-জাফরিন ও মিল্টন বাহিনীর গুলিতে গ্রামের নিরীহ তিনজন নিহত ও ৮-১০ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় খানজাহান আলী থানায় ২২ জনের বিরুদ্ধে মামলা করেন গুলিতে নিহত কলেজ ছাত্র সাইফুলের পিতা সাইদুৃল ইসলাম। এই মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ২২ জন আসামি মধ্যে শেখ জাফরিনসহ ১০ জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। মূল আসামি জাকারিয়া ও মিল্টনসহ অন্য ১২ জনকে গ্রেপ্তারসহ এখনো হত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্র জব্দ করতে পারেনি পুলিশ।

ট্রিপল মার্ডারের একমাস চারদিন পর করা শারমিন সুলতানার মামলায় শেখ জাকারিয়া-জাফরিন ও মিল্টনের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রায় সোয়া দুই কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে ডিবি পুলিশকে আগামী ৬ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মশিয়ালী গ্রামের মৃত বারিক শেখের ছেলে মো. মুজিবর শেখকে সিঅ্যান্ডবি’র একটি বাসা থেকে তিন রাউন্ড বন্দুকের গুলি ও দুই রাউন্ড পিস্তলের গুলিসহ পুলিশ গ্রেপ্তার করলে আসামিরা তার স্বামী মিল্টনসহ মিল্টনের দুই ভাই জাকারিয়া ও জাফরিন (নিরীহ) মুজিবর শেখকে গুলিসহ পুলিশকে ধরিয়ে দিয়েছেন, এমন কথা এলাকায় ছড়িয়ে দিয়ে গণ্ডগোল সৃষ্টি করেন। অবৈধ জনতা দলবদ্ধ হয়ে অভিযুক্ত আসামি রাম দা, লোহার রডসহ তাদের কাছে থাকা বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে অতর্কিতভাবে মিল্টনসহ তার ভাইদের ওপর হামলা করেন। উভয়পক্ষের মধ্যে প্রচণ্ড মারামারির একপর্যায়ে ঘটনাস্থলে একাধিক ব্যক্তির মৃত্যু ঘটে। মৃত্যুর ঘটনার পর এক নং আসামি শহিদুল শেখের (৪৮) নেতৃত্বে অভিযুক্ত আসামিরা মিল্টনের বাড়িতে প্রবেশ করে লুটপাট করে ঘরের মধ্যে থাকা আসবাপত্রে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে দুই কোটি ১৫ লাখ ১৯ হাজার ৭৮৮ টাকার ক্ষতিসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে যায়। এছাড়া অভিযুক্তরা মিল্টনের দুই ভাই জাকারিয়া ও জাফরিনসহ ১৪/১৫টি বাড়িতে একই কায়দায় পুড়িয়ে দেন।

আলোচিত মলিয়ালীর ট্রিপল মার্ডার মামলার মূল আসামিসহ অভিযুক্তদের গ্রেপ্তার এবং অস্ত্র জব্দের দাবিতে গ্রামবাসীর চলমান আন্দোলনের সম্মুখ সারির ব্যক্তিসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলায় গ্রামে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে। আগামী শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া আগামী ৪ সেপ্টেম্বর স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা