ছবি : সংগৃহিত
অপরাধ
প্রবাসীর বাড়িতে ডাকাতি

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

এসময় ১ টি বিদেশী পিস্তল, ২০ রাউন্ড গুলি, ১ টি কেসি গেইট কাটার যন্ত্র, নগদ ৪ হাজার ৯ শত ৫০ টাকা এবং ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার এসপি মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

গত সোমবার (১৮ জুলাই) রাতে পুলিশ বেগমগঞ্জ, লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গত ৯ জুলাই উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজীপুরের বাহারা মিয়ার বাড়িতে এ সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

গ্রেফতারকৃতরা হলেন-লক্ষীপুর সদরের পার্বতীনগর ইউনিয়নের মধ্যম মকরধস গ্রামের ইউসুফ মিয়ার নতুন বাড়ির ইউসুফ মিয়ার ছেলে আরিফ হোসন (২৮), একই ইউনিয়নের ওয়াহেদ পুর গ্রামের নোয়াবাড়ির মোজাম্মেল হোসেনের ছেলে মো. জুয়েল (২৩), চৌমুহনী পৌরসভার পৌর হাজিপুর খালাশি বাড়ির মৃত লুৎফুর রহমানের ছেলে ইমরান হোসেন সুজন ওরফে খালাশি সুজন (৩০) লক্ষীপুর রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের ফজল হক আটিয়া বাড়ির কামাল উদ্দিনের ছেলে মো. মাসুদ (৪০) ও চাটখিল উপজেলার পশ্চিম পরকোট ফজল করিম মৌলভি বাড়ির নুর মিয়া পাটোয়ারির ছেলে জাহাঙ্গীর (৪৫)।

আরও পড়ুন: গাঁজা সেবন করায় যুবকের কারাদণ্ড

পুলিশ জানায়, রাতে মেইন কেসি গেইটের তালা কেটে ১০/১২ জনের ডাকাত দল বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা,স্বর্ণালংকার ও মোবাইল সেট সহ ১২ লক্ষ ৪৭ হাজার টাকার মালামাল লুট করে। গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি,মাদকসহ একাধিক মামলা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা