ঘুমাতে গিয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী
অপরাধ

ঘুমাতে গিয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (ব্যাপারীটারী) গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক স্বামী নজির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহত গৃহবধূর নাম আনোয়ারা বেগম (৪০)। তিনি ওই গ্রামের মৃত জহুর আলীর মেয়ে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল রাতেই এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতের খাবার শেষে ঘুমাতে যাওয়ার সময় স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে নজির হোসেন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে স্ত্রীর ঘাড়ে কোপ মারে। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা বেগম। পরে গ্রামবাসী ও পরিবারের লোকজন ঘাতক নজির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ওসি রাজীব কুমার রায় জানান, ঘটনার মূল অভিযুক্ত নজির হোসেনকে রাতেই আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা