দুই হাজার কোটি টাকা পাচারে এবার গ্রেপ্তার ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি 
অপরাধ

দুই হাজার কোটি টাকা পাচারে এবার গ্রেপ্তার ছাত্রলীগের সভাপতি 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে ঢাকার উত্তরা এলাকার ১২নং সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক মামলার আসামি হিসেবে শামীম আত্মগোপনে ছিলেন। তবে দেশব্যাপী আলোচিত দুই ভাই বরকত-রুবেলের দুই হাজার কোটি টাকার মানিলন্ডারিং মামলায় প্রাথমিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।

ফরিদপুর শহর আওয়ামী লীগের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হোসেন রুবেল ওই মামলার মূল আসামি। ঢাকায় সিআইডির রিমান্ডে জিজ্ঞাসাবাদে ও পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা বেশ কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেন। ওই জবানবন্দিতে নিশান মাহমুদ শামীমের নামও আসায় তিনি গ্রেপ্তার হলেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর তিনটায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার আলীমুজ্জামান। তিনি জানান, ঢাকার কাফরুল থানায় সিআইডির করা দুই হাজার কোটি টাকার মানিলন্ডারিং মামলায় নিশান মাহমুদ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরীর ওপরে হামলা ও অন্য একটি চাঁদাবাজি মামলায় ফরিদপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

গত ২৬ জুন দায়েরকৃত মানিলন্ডারিং মামলায় এর আগে বরকত-রুবেলসহ আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভী, জেলা শ্রমিকলীগের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান।

এর আগে গত ৭ জুন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সূত্র ধরে মানিলন্ডারিং মামলার প্রধান দুই আসামি বরকত ও রুবেলসহ নয়জনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে চলমান এ বিশেষ অভিযান শুরু হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা